ন্যাটো মিত্ররা ইরান যুদ্ধ বা হরমুজ ইস্যুতে যুক্ত হবে না: ট্রাম্প

সিটিজেন ডেস্ক

ন্যাটো মিত্ররা ইরান যুদ্ধ বা হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।
তিনি জানান, অন্য দেশগুলো তার ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করবে না। যদিও সোমবারই তিনি বলেছিলেন খুব শিগগিরই হরমুজ প্রণালির নিরাপত্তায় সহায়তা করতে আগ্রহী ‘কয়েকটি’ দেশের নাম ঘোষণা করবেন।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী শাসনব্যবস্থা ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানে তারা জড়াতে চায় না। এ কথা আমাদের ন্যাটো মিত্রদের অধিকাংশই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে।’
সোমবার তাৎক্ষণিক সহায়তা না দেওয়ায় বিভিন্ন দেশের সমালোচনা করার পর এখন ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের আর ন্যাটো বা অন্য দেশের সাহায্যের প্রয়োজন নেই, এমনকি কখনোই ছিল না।
তিনি বলেন, ‘আমাদের বিশাল সামরিক সাফল্যের কারণে এখন আর ন্যাটো দেশগুলোর সহায়তা প্রয়োজন নেই বা আমরা তা চাইও না। আমাদের কখনোই দরকার ছিল না! একইভাবে জাপান, অস্ট্রেলিয়া বা দক্ষিণ কোরিয়ার সহায়তাও নয়।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বলছি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে আমাদের কারও সাহায্যের প্রয়োজন নেই!’
উল্লেখ্য, সোমবার চীনের কথা উল্লেখ করলেও এই পোস্টে ট্রাম্প চীনের কথা বলেননি।
এরও কম ২৪ ঘণ্টা আগে ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন, যারা হরমুজ প্রণালি থেকে উপকৃত হয় তাদের ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করা উচিত। তিনি বলেছিলেন, খুব শিগগিরই তিনি এমন কয়েকটি দেশের নাম ঘোষণা করবেন যারা প্রণালি ইস্যুতে সহায়তার প্রস্তাব দিয়েছে। তবে সেসব দেশের নাম তিনি নির্দিষ্ট করে জানাননি।
সূত্র: সিএনএন