৯ জেলায় তাপপ্রবাহ, তিন অঞ্চলে ঝড়ের শঙ্কা

সিটিজেন ডেস্ক

বৈশাখের শুরু থেকেই দেশজুড়ে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। গরমে অতিষ্ঠ জনজীবন। দেশের ৯ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এমন পরিস্থিতির মধ্যে আজ দেশের ৩ অঞ্জলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পৃথক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
এক বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু ও মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিন ধরে চলমান এই তাপপ্রবাহ আরও কিছু এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় দেখা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।