বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা
সিটিজেন ডেস্ক

খেলাধুলার অস্কার হিসেবে খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরস্কার জিতেছেন দুই টেনিস তারকা। স্পেনের রাজধানী মাদ্রিদে জমকালো আয়োজনে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ। আর বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন আরিনা সাবালেঙ্কা। বর্ষসেরা দল হয়েছে প্যারিস সেন্ট জার্মেই।
সোমবার (২০ এপ্রিল) মাদ্রিদের সিবেলেস প্যালেসে দেওয়া হয় এ পুরস্কার। অনুষ্ঠানে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার উইঙ্গার লামিনে ইয়ামাল।
গত বছর ফ্রেঞ্চ ও ইউএস ওপেন কাপ জেতেন আলাকারাজ। চলতি বছরের জানুয়ারিতে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হন। শীর্ষ র্যাংকিংধারী সাবালেঙ্কা গত বছর টানা ইউএস ওপেন জেতেন। বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে পিএসজি। গত মৌসুমে ট্রেবল জয়ের পথে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে ফ্রান্সের ক্লাবটি।
চলতি মাসে মাস্টার্স শিরোপা হাতে রেখেই বর্ষসেরা কামব্যাক পুরস্কার জিতেছেন ররি ম্যাকইলরয়। ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লান্ডো নরিস বর্ষসেরা ওয়ার্ল্ড ব্রেকথ্রু পুরস্কার পেয়েছেন।
জার্মান ফুটবল গ্রেট টনি ক্রুস ওয়ার্ল্ড স্পোর্টিং ইন্সপিরেশন অ্যাওয়ার্ড জিতেছেন। আর আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অবসর নেওয়া জিমন্যাস্ট নাদিয়া কোমানেসিকে। ওয়ার্ল্ড অ্যাকশন স্পোর্টসপার্সন অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকান স্নোবোর্ড ক্লো কিম। আর ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল আরাউজো হয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদ।
স্প্যানিশ রাজধানীতে জমকালো এই আয়োজনের উপস্থাপনা করেন টেনিস গ্রেট নোভাক জোকোভিচ ও ফ্রি স্টাইল স্কিয়ার আইলেন গু।