গ্রামীণফোনের এজিএমে ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

দেশের বৃহত্তম মোবাইল ফোন অপরাটের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ২১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুৃমোদন করেছে| ২০২৫ সালে জন্য এই লভ্যাংশ অনমোদন করে শেয়ারধারীরা |
সোমবার (২০ এপ্রিল) প্রতিষ্ঠানটির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়| পূঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসরণ করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি এজিএম আয়োজন করেছে গ্রামীণফোন |
এজিএমে গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক, কোম্পানি সেক্রেটারি এস. এম. ইমদাদুল হকসহ কোম্পানির অন্যান্য বোর্ড সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন |
গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ বলেন, ‘গ্রামীণফোনের জন্য ২০২৫ সাল ছিল স্থিতিশীল অগ্রগতির বছর| ধারাবাহিক চ্যালেঞ্জপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আমরা মৌলিক শক্তি বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং দ্রুত ডিজিটালাইজড বিশ্বে গ্রাহকদের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছি| উন্নত ও নির্ভরযোগ্য সংযোগ প্রদান অব্যাহত রেখেছি আমরা|একটি নিরাপদ ও স্মার্ট আগামীর জন্য আমরা একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতের উপযোগী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করে যাব |”
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘২০২৫ সালে আমাদের মোট আয় সামান্য হ্রাস পেয়ে ১৫ হাজার ৮১০ কোটি টাকায় দাঁড়িয়েছে| এই সময়ে আমাদের গ্রাহক সংখ্যা ছিল ৮ কোটি ৩৯ লাখ, যার মধ্যে ৪ কোটি ৮৭ লাখ ইন্টারনেট ব্যবহারকারী| ধারাবাহিক সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কঠোর ব্যয় ব্যবস্থাপনা সত্ত্বেও কর পরবর্তী নিট মুনাফা কিছুটা কমে ২ হাজার ৯৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে |”
তিনি আরও বলেন, ‘এন্টারপ্রাইজ ও শিল্প খাতের চাহিদার দিকে নজর রেখে আমরা বিভাগীয় শহরলোতে ফাইভ জি সেবা চালুর পর এর সম্প্রসারণ অব্যাহত রেখেছি| পাশাপাশি মাইজিপি দেশের শীর্ষ সেলফ সার্ভিস প্ল্যাটফর্ম হিসেবে তার অবস্থান আরও সংহত করেছে | বর্তমানে ২ কোটি ২৫ লাখের বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে অ্যাপটি| ব্যক্তিগত পছন্দ ও সুবিধা অনুযায়ী অফার প্রদান এবং ব্যবহারবান্ধব গ্রাহক সেবার মাধ্যমে ডিজিটাল সম্পৃক্ততা বাড়াচ্ছে প্ল্যাটফর্মটি |
ইয়াসির আজমান আরও বলেন, ‘আধুনিক ও দক্ষ নেটওয়ার্ক এবং কোর সিস্টেম গড়ে তোলার পাশাপাশি জাতীয় কোষাগারে ১২ হাজার ১৬০ কোটি টাকা অবদান রেখেছি আমরা | এছাড়া সংযোগ ও ডিজিটাল অন্তর্ভুক্তিতে বিনিয়োগ অব্যাহত রেখে গ্রাহক ও শেয়ারহোল্ডারের প্রতি এবং বৃহত্তর অর্থনীতিতে ধারাবাহিক অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন |’
সভায় শেয়ারধারীরা ২০২৫ সালের জন্য পরিশোধিত মূলধনের ওপর ২১৫ শতাংশ হারে মোট নগদ লভ্যাংশ অনুমোদন করেন, যা প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ২১.৫ টাকা- যা ওই বছরের করপরবর্তী মুনাফার ৯৮.২ শতাংশ |