ভ্যান্সের চিঠির জবাব দেয়নি ইরান

ভ্যান্সের চিঠির জবাব দেয়নি ইরান
সিটিজেন জার্নাল ডেস্ক

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের পাঠানো বার্তার এখনো কোনো জবাব দেয়নি ইরান। এ চিঠি নিয়ে জল্পনা-কল্পনা তৈরি হলেও তেহরান জানিয়েছে, বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে যা আসছে তার সত্যতা নেই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
উচ্চপদস্থ ওই কর্মকর্তা জানান, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসিন রেজাইয়ের কাছে একটি বার্তা পাঠালেও তেহরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে চিঠির বার্তা বা বিষয়বস্তু নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদগুলোকে তিনি সঠিক নয় বলে জানিয়েছেন। নিরাপত্তা কর্মকর্তা আরও উল্লেখ করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চিঠি চালাচালি বা যোগাযোগ নতুন কিছু নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলসহ অতীতেও বহুবার দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এমন যোগাযোগ হয়েছে।
এর আগে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ দাবি করেছিল, দুই দেশের মধ্যে থমকে যাওয়া শান্তি আলোচনা নতুন করে শুরু করতেই রেজাইয়ের কাছে চিঠিটি পাঠিয়েছিলেন ভ্যান্স। মার্কিন প্রশাসনের সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, নতুন করে যেন কোনো সামরিক হামলা বা সংঘাত না ঘটে, তাই কূটনৈতিক উপায়ে সমাধানের পথ খুঁজতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ওই বার্তা দেওয়া হয়েছিল।
তবে ওয়াল স্ট্রিট জার্নালের এ দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ভ্যান্সকে কোনো আলোচনা শুরুর নির্দেশ দেওয়া হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি