শিরোনাম

আইআরজিসির দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

সিটিজেন ডেস্ক
আইআরজিসির দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ছবি: এক্স

ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর মধ্যেই দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন বাহিনী কেশম দ্বীপের দক্ষিণে আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি, মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং হেলিকপ্টারের ওপর হামলা চালিয়েছে।

তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, ইরানের আধা-সামরিক গোষ্ঠীটি বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং একটি আঞ্চলিক মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি মিথ্যা।

‘ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের বাহিনী সতর্ক রয়েছে এবং যেকোনো অযৌক্তিক ইরানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে প্রস্তুত।’

সূত্র: আল জাজিরা

/জেএইচ/