শিরোনাম

ইরানের সর্বোচ্চ নেতা যিনিই হবে, তাকেই হত্যা করা হবে: ইসরায়েল

সিটিজেন ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা যিনিই হবে, তাকেই হত্যা করা হবে: ইসরায়েল
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ছবি: এএফপি

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে যিনিই দায়িত্ব নিন না কেন, তাকে হত্যার লক্ষ্যবস্তু বানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইসরায়েলকে ধ্বংস, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্বর বিরুদ্ধে হুমকি তৈরি এবং ইরানি জনগণের ওপর দমন-পীড়ন অব্যাহত রাখার পরিকল্পনা এগিয়ে নিতে তেহরান যাকেই নেতা হিসেবে বেছে নিক, তাকে হত্যার নিশানা বানানো হবে। তার নাম যা-ই হোক, তিনি যেখানেই থাকুন না কেন এটা ঘটবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। টানা ৩৬ বছর ক্ষমতায় থাকা এই নেতার মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

/এসএ/