হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত, ৩ ট্যাঙ্কারে আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ঘিরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই প্রণালির পূর্ব আকাশে একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। একই সময়ে জলপথটিতে মাইন বিস্ফোরণে ৩টি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ার কথা জানিয়েছে দেশটি। এসব ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তাব্যবস্থার চরম ব্যর্থতা বলেও জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।
সোমবার (২৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম’ (লুকাস) ড্রোন ভূপাতিত করেছে।
তবে সংবাদ সংস্থাটি এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। অন্যদিকে ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।
এদিকে সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩টি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, ট্যাঙ্কারগুলোর মধ্যে ২টি প্রণালির পূর্ব অংশে নৌমাইনে আঘাত হানে। এতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
তাদের দাবি, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা এসব ঘটনা ঠেকাতে ব্যর্থ হয়েছে। বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করা হবে বলেও জানিয়েছে তারা।
একইসঙ্গে ইরানের কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে চলাচল না করতে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলসংক্রান্ত সতর্কবার্তা উপেক্ষা না করতে জাহাজগুলোকে হুঁশিয়ারি দিয়েছে বাহিনী।
তেহরান আগেই সতর্ক করেছিল, ইরানের কর্তৃপক্ষ নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথে চলাচলকারী কিংবা অনুমতি ছাড়া এই নৌপথ অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি

হরমুজের আকাশে মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি ইরানের