শিক্ষা মন্ত্রণালয়–এনটিআরসিএ দীর্ঘ বৈঠক শেষে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে দীর্ঘ আলোচনার পরও নিয়োগসংক্রান্ত কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। ফলে শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের সংখ্যা এবং শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শিক্ষক নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসে।
তবে এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবারও বৈঠক হতে পারে বলে জানা গেছে।
এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ এবং পরবর্তী শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়ে অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রত্যাশীরা। বিশেষ করে পরবর্তী শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ও নম্বরবণ্টন চূড়ান্ত হওয়ার বিষয়টি নিয়ে প্রার্থীদের মধ্যে আগ্রহ রয়েছে।
/এবি/