১৬ ডিসেম্বর ঢাকা-দিল্লি রুটে বিমানের কোনো ফ্লাইট নেই, তাহলে কী হবে?

নিজস্ব প্রতিবেদক

ভারত থেকে দেশে ফেরার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। সরকার কি সিদ্ধান্ত নেবে, তা পরের বিষয়। আপাতত বাস্তবতা হচ্ছে, ১৬ ডিসেম্বর (বুধবার) জাতীয় পতাকাবাহী সংস্থা কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট নেই। তাহলে কী হবে?
ঢাকা-দিল্লি রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট চলে দুই দিন। বর্তমান সূচি অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে দিল্লিতে একটি ফ্লাইট পরিচালিত হয়, ফিরতি ফ্লাইট পরদিন শুক্রবার। ১৬ ডিসেম্বর বুধবার। তার মানে সেদিন ঢাকা-দিল্লি রুটে বিমানের নিয়মিত কোনো ফ্লাইট নেই।
অন্য আরও অনেক এয়ারলাইন্সের মতো নির্ধারিত রুট ও সময়সূচির বাইরে বিশেষ ফ্লাইট পরিচালনার সুযোগ রয়েছে বিমানেরও। কোনো রাষ্ট্রীয় প্রয়োজন, জরুরি পরিস্থিতি কিংবা বিশেষ যাত্রী পরিবহনের জন্য এ ধরনের ফ্লাইট পরিচালনা করা হয়ে থাকে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে বিমানের বিশেষ ফ্লাইটে বিদেশ সফরেও গিয়েছিলেন।
এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত ও অনুমোদন সাপেক্ষে বিমান বিশেষ ফ্লাইট পরিচালনা করতে পারে। এর জন্য প্রথমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। এরপর বিমানের বহর থেকে উপযুক্ত উড়োজাহাজ নির্ধারণ, পাইলট ও কেবিন ক্রু নির্বাচন, উড্ডয়ন পরিকল্পনা এবং প্রয়োজনীয় পরিচালনাগত প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এ ছাড়া বিমান যদি বিশেষ ফ্লাইট দিল্লিতে পাঠাতে চায়, তাহলে ভারতের কর্তৃপক্ষের অনুমতিও প্রয়োজন।
মূলত আগে অনুমতি নেওয়া ছাড়া কোনো উড়োজাহাজের কোথাও প্রবেশের সুযোগ নেই। শুধু অনুমতি নেওয়াই নয়, কোন উড়োজাহাজ কখন আসছে, কোন পথে প্রবেশ করবে এবং কোথায় যাবে—এসব তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগে থেকে পৌঁছাতে হয়। কোনো দেশের অনুমতি ছাড়া সেই দেশের আকাশসীমায় উড়োজাহাজ প্রবেশ করলে তা আকাশসীমা লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।
তবে বাস্তবতা বলছে, বাংলাদেশ সরকার কোনোভাবেই শেখ হাসিনার ফেরার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করবে না। শেখ হাসিনা ১৬ ডিসেম্বর ফিরতে চান এবং এর জন্য বিমানের ফ্লাইটে ব্যবস্থা করার আহবান করেছেন– এটা শোনার পরই তীব্র পতিক্রিয়া জানিয়েছে সরকারের বিভিন্ন মহল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ না। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন, না হেঁটে বাংলাদেশে আসবেন, কীভাবে হস্তান্তর হবে– এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।
দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও হুমায়ুন কবিরও কঠোর অবস্থানের কথাই বলেছেন। শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনা ভারতের যেকোনো বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন। আর হুমায়ুন কবিরের কথা– শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে।
এ ছাড়া চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা ফেরারি ও পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্র্যাফট চাচ্ছেন, এটা হাস্যকর ঘটনা।