ইসরায়েলি বাহিনীতে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড

সিটিজেন জার্নাল ডেস্ক

২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীতে কর্মরত ২৩ জন সৈনিক ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। এটি গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, আত্মহত্যাকারী এ সদস্যদের মধ্যে ১৭ জন সেনা ছিলেন। তারা গাজা যুদ্ধের সময় নিয়মিত কিংবা রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন এবং সক্রিয় দায়িত্ব থেকে অবসরে যাওয়ার পর এ পথ বেছে নেন। এছাড়া চলতি বছর আত্মহত্যা করা ৫ জন পুলিশ কর্মকর্তাও এ তালিকায় রয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীতে আত্মহত্যার হার ক্রমাগত বাড়ছে। হারেৎজ জানিয়েছে, যুদ্ধের আগের এক দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২টি আত্মহত্যার ঘটনা ঘটত। তবে ৭ অক্টোবরের পর থেকে ২০২৩ সালের শেষ নাগাদ ৭ জন, ২০২৪ সালে ২১ জন এবং ২০২৫ সালে ২২ জন কর্মরত সেনা আত্মহত্যা করেন।
সংবাদপত্রটির মতে, সামরিক বাহিনীর এ পরিসংখ্যানেও প্রকৃত চিত্র পুরোপুরি উঠে আসেনি। কারণ, যারা কর্মরত অবস্থায় ছিলেন না, তাদের আত্মহত্যার তথ্য এখানে যুক্ত করা হয়নি। গত বছর সেনাবাহিনী জানিয়েছিল, ২০২৩ সাল থেকে তারা এ ধরনের ১৫টি ঘটনা শনাক্ত করেছে। এ বিষয়ে সেনাবাহিনীর কর্মী অধিদপ্তরের একজন কর্মকর্তা হারেৎজকে বলেন, হয়তো ১৫টি মামলার সংখ্যাটি প্রকৃত সংখ্যার চেয়ে কম ছিল। কিন্তু বিগত বছরগুলোতে আমাদের নজর এড়িয়ে গেলেও, এটা অস্বীকার করার উপায় নেই যে মামলার সংখ্যা বেড়েছে।
হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণা গবেষণা কেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছেন, ২০২৬ সাল ও তার পরবর্তী সময়ে কর্মরত সৈনিক এবং বিশেষ করে রিজার্ভ সদস্যরা একটি ঝুঁকিপূর্ণ গোষ্ঠীতে পরিণত হয়েছেন। তার ভাষায়, আত্মহত্যার হারের ক্ষেত্রে আগামী বছরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি নাটকীয়ও হতে পারে।
সেনাবাহিনীর মূল্যায়নে দেখা গেছে, এ বছর যে ১৭ জন সাবেক সেনা আত্মহত্যা করেছেন, তাদের মধ্যে ১০ জনের ক্ষেত্রেই সামরিক চাকরির মানসিক চাপের সরাসরি যোগসূত্র থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং একটি ঘটনা এখনো তদন্তাধীন। উদ্বেগজনক বিষয় হলো, এ বছর আত্মহননকারী বেশিরভাগ কর্মরত সেনাই আগে থেকে কোনো মানসিক স্বাস্থ্যসেবা নেননি।
উল্লেখ্য, চলমান যুদ্ধে গাজায় এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের বড় অংশই নারী ও শিশু। যুদ্ধের ফলে ওই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। গাজার পাশাপাশি গত বছর থেকে ইরানের সঙ্গে দুটি যুদ্ধ, লেবানন, ইয়েমেন ও কাতারে হামলা এবং সিরিয়ায় নিয়মিত অভিযানের মতো বহুমুখী সামরিক চাপে রয়েছে ইসরায়েলি বাহিনী।
সূত্র: আনাদোলু এজেন্সি

ইরানকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’- পরিস্থিতিতে রাখতে চায় যুক্তরাষ্ট্র: গালিবাফ