আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

সিটিজেন জার্নাল ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর আল ওয়াতান রোডে মঙ্গলবার (২৪ নভেম্বর) এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। অ্যাম্বুলেন্স পরিষেবা, বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোর সমন্বয়ে সেখানে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে দুর্ঘটনাস্থলটি ঘিরে ফেলা হয় এবং সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে নেয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং তদন্ত শেষ হলে এর ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের একটি, যা দেশটির উত্তরাঞ্চলে এবং সড়কপথে দুবাই থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল) দূরে অবস্থিত।
এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় মৃতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোকে এ কঠিন সময় পার করার শক্তি ও ধৈর্য দেওয়ার জন্য প্রার্থনা করেছে।পাশাপাশি, সড়কে চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
সুত্র: শারজাহ২৪

ইসরায়েলি বাহিনীতে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড 