শিরোনাম

মোজতবা খামেনির প্রতি আনুগত্যের ঘোষণা হিজবুল্লাহ প্রধানের

সিটিজেন ডেস্ক
মোজতবা খামেনির প্রতি আনুগত্যের ঘোষণা হিজবুল্লাহ প্রধানের
হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেছেন।

হিজবুল্লাহ সম্পর্কিত গণমাধ্যমে প্রকাশিত এক বার্তায় কাসেম ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের মাধ্যমে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করার জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার এই নির্বাচনকে হিজবুল্লাহ স্বাগত জানায়।

বার্তায় কাসেম লিখেছেন, ‘আপনার নির্বাচনের জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাই এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

তিনি আরও বলেন, ‘হিজবুল্লাহ ইরানের ইসলামী বিপ্লবের পথকে সমর্থন করে যাবে এবং লেবাননের ইসলামী প্রতিরোধের মুজাহিদরা নতুন নেতার প্রতি তাদের আনুগত্য পুনরারম্ভ করছে।’

/জেএইচ/