ফেসবুকে অপপ্রচারের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে জিডি

পাবনা প্রতিনিধি

পাবনা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট মো. আরশেদ আলমের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন শেখের বিরুদ্ধে পাবনা সদর থানায় জিডি করেছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাডভোকেট আরশেদ আলম।
সম্মেলনে আরশাদ আলম অভিযোগ করেন, জমি নিয়ে একটি বণ্টন মামলার জেরে তার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও অশালীন বক্তব্য দিয়েছেন সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন শেখ।
আরশাদ আলম জানান, মামলার বাদী শাহজাহান আলী শেখের কাছ থেকে তিনি ০.০৮ একর জমি কিনেছেন। ওই জমিসংক্রান্ত একটি মামলা চলমান থাকায় তিনি এতে পক্ষভুক্ত হয়েছেন।
তার অভিযোগ, মামলার অন্য বাদীদের মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিলেন জাকির। এতে সফল না হয়ে তার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন শেখ বলেন, জমি নিয়ে মামলা আজ ২৮/২৯ বছর ধরে। কিন্তু মামলার অন্যান্য বাদীদের সাথে যুক্ত হয়ে আরশেদ আলম জমি নিয়ে তাদের পক্ষভুক্ত হয়েছে। তিনি আমাদের আইনজীবীকে নানাভাবে হুমকি দেয়, সাক্ষ্য গ্রহণের দিন না দাঁড়ানোর জন্য। পরে বাধ্য হয়ে আমি ফেসবুকে কিছু কথা লিখেছি এবং যা লিখেছি সব সত্য, একটাও মিথ্যা নয়।
তিনি আরও বলেন, আমিও সংবাদ সম্মেলন করে তার (আরশেদ আলম) সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো। আমার কথার একটাও যদি মিথ্যা হয় তাহলে আইন, দল যা শাস্তি দেয় মাথা পেতে নেবো।

শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা: ৪৫ ঘণ্টা পর মামলা