বাংলাদেশসহ ১৭ দেশে আবারও ফ্লাইট চালু আমিরাতের

সিটিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিত্তিক বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করেছে।
শনিবার (১১ এপ্রিল) সংস্থাটি জানায়, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শারজাহ, আবুধাবি ও রাস আল খাইমাহ থেকে ১৭টি দেশের ৪৯টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে। পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিঘ্ন ঘটার পর ধাপে ধাপে আবার কার্যক্রম চালুর চেষ্টা করছে সংস্থাটি। এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট তালিকায় মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন গন্তব্য রয়েছে। এ তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত।
যাত্রীদের বিষয়ে সংস্থাটি জানায়, যেসব যাত্রীর ফ্লাইট আগে বাতিল হয়েছে, তারা পুনরায় বুকিং করতে পারবেন। তবে এ সুবিধা কেবল তাদের জন্য প্রযোজ্য, যারা আগে তারিখ পরিবর্তন বা অর্থ ফেরত নেননি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিষয়টি সংস্থার পক্ষ থেকে সরাসরি জানানো হবে।