আলোচনায় ইতিবাচক অগ্রগতির আশা যুক্তরাষ্ট্রের

সিটিজেন ডেস্ক

ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, এই সংলাপ কীভাবে এগিয়ে নেওয়া হবে সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের আশা আলোচনায় ইতিবাচক অগ্রগতি হবে।
পাকিস্তান সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, আমরা এই আলোচনাকে ঘিরে আশাবাদী এবং এতে ইতিবাচক অগ্রগতি হবে বলে মনে করি।
তার ভাষায়, তেহরানের সঙ্গে সম্ভাব্য সংলাপ ‘ইতিবাচক’ ফল বয়ে আনতে পারে।
তিনি আরও জানান, এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সুস্পষ্ট কৌশল নিয়ে এগোচ্ছে এবং প্রেসিডেন্টের দিকনির্দেশনা অনুযায়ী আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
অন্যদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা নিয়ে নিজের কঠোর অবস্থানও তুলে ধরেছেন জেডি ভ্যান্স।
তিনি সাংবাদিকদের বলেন, ইরান যদি সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে আলোচনায় বসতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত।
তবে তিনি সতর্ক করে দেন, ‘ইরানিরা যদি আমাদের সঙ্গে চালাকি করার চেষ্টা করে, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।’
ভ্যান্স আরও বলেন, আলোচনার ভবিষ্যৎ নির্ভর করবে দুই পক্ষের আস্থা ও স্বচ্ছতার ওপর। তার মতে, যুক্তরাষ্ট্র একটি গঠনমূলক সংলাপ চায়, তবে সেটি হতে হবে বাস্তব অগ্রগতি ও আন্তরিকতার ভিত্তিতে।