শিরোনাম

দুই মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে: সেন্টকম

সিটিজেন ডেস্ক
দুই মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে: সেন্টকম
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ। ছবি: সংগৃহীত

পারস্য উপসাগর থেকে যুক্তরাষ্ট্রের দুটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছে ইরান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, মার্কিন নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ– ‘ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন’ এবং ‘ইউএসএস মাইকেল মারফি’ হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং আরব সাগরে কার্যক্রম চালিয়েছে। এটি একটি বড় অভিযানের অংশ। এর উদ্দেশ্য ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) পেতে রাখা সামুদ্রিক মাইন থেকে এই প্রণালীকে পুরোপুরি মুক্ত করা এবং নিরাপত্তা নিশ্চিত করা।

তবে যুক্তরাষ্ট্রের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর ‘খাতাম আল-আম্বিয়া’ সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্টকম কমান্ডারের এই দাবি পুরোপুরি কাল্পনিক। তাদের মতে, হরমুজ প্রণালির সার্বভৌমত্ব এবং যেকোনো জাহাজের চলাচলের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সশস্ত্র বাহিনীর হাতে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান এই সংকীর্ণ জলপথটি কার্যত বন্ধ করে দিয়েছে। বর্তমানে শর্তসাপেক্ষে কিছু দেশের জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পেয়েছে।

সূত্র: আল-জাজিরা

/এফসি/