শিরোনাম

ঢাবির শেখ মুজিবুর রহমান হলে সমকামিতার অভিযোগ

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
ঢাবির শেখ মুজিবুর রহমান হলে সমকামিতার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র আফিফ হাসান নিরব এবং আরিফুল হক শুভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (১২ আগস্ট) শেখ মুজিবুর রহমান হলে সমকামিতার অভিযোগ উঠেছে।

গত ২ আগস্ট নাম গোপন রাখার শর্তে ওই হলের একজন শিক্ষার্থী হলের প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে বলা হয়, শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র আফিফ হাসান নিরব এবং আরিফুল হক শুভর বিরুদ্ধে গুরুতর অনৈতিক সম্পর্কের (সমকামিতা) প্রমাণ পাওয়া গেছে।

এই অভিযোগের প্রাথমিকভাবে কিছু প্রমাণও (চিত্র ও ভিডিওচিত্র) মিলেছে। যা এই প্রতিবেদকের কাছে আছে।

এ ব্যাপারে শেখ মুজিবুর রহমান হল সংসদ এর সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ তদন্তের দাবি জানিয়ে বলেন, বাংলাদেশের প্রচলিত আইন, ধর্মীয় ও দেশের সামাজিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটি একটি জঘন্য ও শাস্তিযোগ্য অপরাধ।

তিনি হল প্রাধ্যক্ষকে উদ্দেশ্য করে আরও জানান, আমি আপনার নিকট তদন্ত কমিটি গঠন করে অভিযুক্ত শিক্ষার্থীদ্বয়কে শাস্তির আওতায় নিয়ে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি।

এ ব্যাপারে তদন্ত কমিটিকে প্রয়োজনীয় তথ্যাবলি ও প্রমাণাদি সরবরাহ করবেন বলে জানিয়েছেন তিনি।

/এমআর/