শিরোনাম

সাভারে ৫ হাতবোমা উদ্ধার, একটি ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
সাভারে ৫ হাতবোমা উদ্ধার, একটি ভবন ঘিরে রেখেছে সিটিটিসি
ভবন ঘিরে রেখেছে সিটিটিসি ও পুলিশ সদস্যরা

সাভারের হেমায়েতপুর এলাকা থেকে পাঁচটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে আরেক এলাকায় আরও বোমা রয়েছে সন্দেহে একটি ভবনে অভিযান চালাচ্ছে পুলিশ।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ‘আজ হেমায়েতপুর এলাকা থেকে একজনকে ৫টি ককটেল ও বিস্ফোরকসহ আটক করে সিটিটিসি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন ভবনটি ঘিরে রেখেছে সিটিটিসি ও পুলিশ সদস্যরা। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অভিযান চলছিল।

এ ঘটনার পর থেকে শ্যামপুর ও এর আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

/টিই/