ইসরায়েল-লেবানন দ্বিতীয় দফার বৈঠক আজ

ইসরায়েল-লেবানন দ্বিতীয় দফার বৈঠক আজ
সিটিজেন ডেস্ক

চলমান ১০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, রাষ্ট্রদূত পর্যায়ে আয়োজিত এ গুরুত্বপূর্ণ আলোচনার মূল ভিত্তি হলো লেবাননের ওপর থেকে ইসরায়েলি আগ্রাসনের সম্পূর্ণ অবসান ঘটানো, লেবাননের ভূখণ্ড থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং দুই পক্ষের মধ্যে বন্দিবিনিময় নিশ্চিত করা। পাশাপাশি, আন্তর্জাতিক সীমান্তে লেবানন সেনাবাহিনীর কার্যকর মোতায়েন এবং যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে দ্রুত পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার বিষয়টিতেও বৈরুত প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে।
উল্লেখ্য, এর আগে গত ১৬ এপ্রিল দুই দেশের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। সে আলোচনার সফল পরিণতি হিসেবে দুই দেশের মধ্যে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়। আজকের এ বৈঠকের সফলতার ওপরই নির্ভর করছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এবং এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পরবর্তী রূপরেখা।
সূত্র: বিবিসি