লেবাননে সম্পদ লুট করছে ইসরায়েলি সেনারা: হারেৎজে

সিটিজেন ডেস্ক

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলার নামে বেসামরিক নাগরিকদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে যুদ্ধবাজ দেশটি। পাশাপাশি গুঁড়িয়ে দিচ্ছে বাড়িঘর। শুধু তাই নয়, ইসরায়েলি সেনারা ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ সম্পদ লুট করছে।
ইসরায়েলের বামপন্থী সংবাদমাধ্যম হারেৎজে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েচে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে অবস্থানরত সূত্রগুলো জানিয়েছে, লুট হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে মোটরসাইকেল, টেলিভিশন, চিত্রকর্ম, সোফা, কার্পেটসহ বিভিন্ন মূল্যবান জিনিস।
মাঠপর্যায়ের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ উভয় কর্মকর্তাই এ বিষয়ে অবগত রয়েছেন। তবে লুটপাট বন্ধে কার্যকর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা এ ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
সেনারা চুরি করা জিনিসপত্র নিজেদের যানবাহনে তুলছে এবং তা লুকানোরও কোনো চেষ্টা করছে না বলে জানিয়েছে সূত্রগুলো।
একজন সেনা বলেন, ‘এটা অবিশ্বাস্য মাত্রায় ঘটছে। কেউ কিছু পেলেই তা সঙ্গে সঙ্গে নিজের গাড়িতে তুলে রাখছে বা আলাদা করে রাখছে– টিভি, সিগারেট, যন্ত্রপাতি যা-ই হোক না কেনো। এটা গোপনে নয়, সবাই দেখছে এবং বুঝছে।’
উল্লেখ্য, ইরানে হামলার পাশাপাশি গত ২ মার্চ থেকে লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে একাধিক গ্রাম দখল করে রেখেছে দেশটি। সম্প্রতি লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।
সূত্র: হারেৎজে