ট্রাম্পের সঙ্গে ফোনালাপের তথ্য ফাঁস করলেন জার্মান চ্যান্সেলর

সিটিজেন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ইরান নীতি ও জার্মানির প্রতি তার অযাচিত আচরণের তীব্র সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ। সম্প্রতি ফ্রাঙ্কফুর্ট অ্যালগেমাইনে জাইটুং পত্রিকার কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ট্রাম্পের সঙ্গে গত সপ্তাহের একটি ফোনালাপের তথ্য ফাঁস করেন। তিনি জানান, ওই আলাপচারিতা মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না এবং জার্মানির প্রতি ট্রাম্পের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উক্ত সভায় মের্জ উল্লেখ করেন, ফোনালাপের সময় ট্রাম্প একাধিকবার ন্যাটোর প্রয়োজনীয়তা নিয়ে অনীহা প্রকাশ করেছেন। এর জবাবে তিনি মার্কিন প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দেন, এটি ন্যাটোর কোনো যুদ্ধ নয়। যুদ্ধের পর সংবাদপত্রের মাধ্যমে জার্মানির সাহায্য চাওয়ার মার্কিন রীতিকে কটাক্ষ করে মের্জ বলেন, কোনো সহায়তার প্রয়োজন থাকলে তা আগে সরাসরি আলোচনা করা উচিত ছিল। ইরানের ওপর চলমান হামলা ও মার্কিন যুদ্ধনীতির কড়া সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্পের বর্তমান কর্মকাণ্ড কোনো শান্তিপূর্ণ সমাধান আনবে না। ইরানের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। মের্জ বলেন, এ ধরনের প্রচেষ্টা অধিকাংশ সময় ব্যর্থ হয় এবং বর্তমানে দেশ দুটি এই সংঘাতের গভীরে জড়িয়ে পড়ছে।
অন্যদিকে, হরমুজ প্রণালির নিরাপত্তায় জার্মানির নিষ্ক্রিয়তা নিয়ে ট্রাম্প যে অভিযোগ তুলেছিলেন, তার জবাবে মের্জ জানান, যুদ্ধ শেষ হলে মাইন অপসারণের মতো মানবিক ও সামরিক মিশনে জার্মানি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। ইতোপূর্বে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারও এ যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। চ্যান্সেলর মের্জ তার বক্তব্যে জানিয়েছেন, জার্মানি ভবিষ্যতে মার্কিন প্রশাসনের এমন একতরফা ও অযৌক্তিক আচরণ মেনে নেবে না।
সূত্র: রয়টার্স

সংঘাত না থামা পর্যন্ত মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করবে না জার্মানি: মের্জ