মার্কিন পাসপোর্টে বসানো হচ্ছে ট্রাম্পের ছবি

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত বিশেষ স্মারক পাসপোর্ট তৈরির ঘোষণা দিয়েছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট জানান, ২০২৬ সালের জুলাইয়ে স্বাধীনতার ২৫০ বছর উদযাপন উপলক্ষে সীমিত সংখ্যক পাসপোর্ট বাজারে ছাড়া হবে।
স্টেট ডিপার্টমেন্ট থেকে সরবরাহ করা পাসপোর্টের নকশায় দেখা গেছে, ভেতরের একটি পাতায় ট্রাম্পের প্রতিকৃতি স্থান পেয়েছে, যার ঠিক উল্টো পাশে ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ঐতিহাসিক দৃশ্যটি রাখা হয়েছে। মুখপাত্র পিগট জানান, এ পাসপোর্টগুলোতে অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে বিশেষ শৈল্পিক কারুকাজ ও উন্নত চিত্র ব্যবহার করা হয়েছে। সাধারণ নাগরিকরা এ বিশেষ পাসপোর্ট এড়িয়ে চলার সুযোগ পাবেন কিনা তা স্পষ্ট নয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন এ সীমিত সংস্করণের জন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না।
গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সরকারি সম্পত্তিতে নিজের নাম বা ছবি যুক্ত করার প্রবণতা বাড়িয়েছেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় ইউএস মিন্ট ট্রাম্পের ছবিযুক্ত স্বর্ণমুদ্রা এবং ট্রেজারি বিভাগ প্রেসিডেন্টের স্বাক্ষর সংবলিত ব্যাংক নোট মুদ্রণের পরিকল্পনা করছে, যা মার্কিন ইতিহাসে প্রথম। এর আগে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবন, নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বিদেশি বিনিয়োগকারীদের ভিসা প্রোগ্রাম এবং শিশুদের ফেডারেল সেভিংস অ্যাকাউন্টের মতো বিভিন্ন ক্ষেত্রে নিজের নাম যুক্ত করেছে ট্রাম্প প্রশাসন।

ভিসানীতি আরও কঠোর করলো যুক্তরাষ্ট্র
ইরানে হামলার পরিবর্তে দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি ট্রাম্পের