টানা ৬ বলে ছয় উইকেট নিয়ে ইংলিশ পেসারের ইতিহাস

সিটিজেন স্পোর্টস ডেস্ক

হ্যাটট্রিক বা ডাবল হ্যাটট্রিককেও ছাপিয়ে ক্রিকেটের বাইশ গজে অবিশ্বাস্য এক নজির গড়লেন ইংলিশ পেসার মাইলস ডেভিস। শনিবার (২৫ এপ্রিল) ইংল্যান্ডের দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগে টানা ছয় বলে ছয় উইকেট শিকার করে তিনি ক্রিকেট বিশ্বে এক বিরল ও অবিস্মরণীয় কীর্তি গড়েছেন।
পেনক্রিজ ক্রিকেট ক্লাব ও পেলসাল ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পেনক্রিজ ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে মাইলস ডেভিসের বিধ্বংসী বোলিংয়ের মুখে মাত্র ৫২ রানেই গুটিয়ে যায় পেলসালের ইনিংস। পুরো ম্যাচে মাত্র ১৬ রান খরচায় ৭টি উইকেট শিকার করেন এ ডানহাতি পেসার।
ডেভিসের এ জাদুকরী স্পেলের শুরুটা হয় ইনিংসের পঞ্চম ওভারে। সেই ওভারের শেষ দুই বলে পিটার স্টিভেন্স ও এহসান আকবরকে বোল্ড করে সাজঘরের পথ দেখান তিনি। এরপর হ্যাটট্রিকের সম্ভাবনা কাজে লাগাতে ১১তম ওভারে অধিনায়ক তাকে পুনরায় আক্রমণে আনেন। নিজের স্পেলের পরবর্তী ওভারের প্রথম বলেই অ্যালেক্স জোন্সকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তবে সেখানেই থেমে না থেকে পরের ৩ বলে ড্যানিয়েল পেন্নেল, টম রাইট ও জেমি হলমেসকে টানা বোল্ড করে পূর্ণ করেন অবিশ্বাস্য জোড়া হ্যাটট্রিক। অর্থাৎ, মাঝখানে কোনো বিরতি ছাড়াই টানা ছয় ডেলিভারিতে ছয়টি উইকেট তুলে নিয়ে ক্রিকেটের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মাইলস ডেভিস।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ