শিরোনাম

ইরানে মানবিক সহায়তা পাঠালো কাজাখস্তান

সিটিজেন ডেস্ক
ইরানে মানবিক সহায়তা পাঠালো কাজাখস্তান

মার্কিন-ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে তীব্র অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ইরানে ৩০ ওয়াগন মানবিক সহায়তা পাঠিয়েছে কাজাখস্তান। দেশটির প্রেসিডেন্টের বিশেষ নির্দেশে পাঠানো এ সাহায্য সামগ্রী ইরানের সারাকস রেলওয়ে স্টেশনে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। কাজাখস্তানের পাঠানো এ জরুরি সহায়তার মধ্যে রয়েছে ক্যানজাত মাংস, চিনি, আটা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ।

অনুষ্ঠানে ইরানে নিযুক্ত কাজাখ রাষ্ট্রদূত অনতালাপ ওনালবায়েভ বলেন, মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বে ইরান কাজাখস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক অংশীদার। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু উল্লেখ করে তিনি বর্তমান কঠিন পরিস্থিতিতে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাম্প্রতিক যুদ্ধকালীন পরিস্থিতির কারণে ইরানের অর্থনীতি বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির সরকারি পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, যুদ্ধসংশ্লিষ্ট অচলাবস্থার কারণে ইরানে বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় ৫৩.৭ শতাংশে পৌঁছেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খাদ্য বাজারে, যেখানে গত বছরের তুলনায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে ১১৫ শতাংশেরও বেশি।

সূত্র: আল জাজিরা

/এমএকে/