শিরোনাম

ভয়ংকর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে ইরান

সিটিজেন ডেস্ক
ভয়ংকর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে ইরান
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরানের ৬ শহরে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আকাশে এখন তীব্র উত্তেজনা বিরাজ করছে। অঞ্চলটি যেন যেকোনো মুহূর্তে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কায় প্রহর গুনছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তেহরানসহ অন্তত ছয়টি প্রধান শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শহরগুলো হলো- ইস্ফাহান, কোম, লোরেস্তান, কারাজ, কেরমানশাহ এবং তাবরিজ। এই হামলার পর পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। হামলার পর ইরানের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী তেহরান ভয়ংকর প্রতিশোধমূলক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

ইরানের একজন শীর্ষ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার জবাব হবে ‘অত্যন্ত কঠোর’ এবং শত্রুপক্ষ কল্পনাও করতে পারবে না এমন চরম মূল্য তাদের দিতে হবে।

শনিবার ইরানের কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান এবং কারাজ শহরে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের পর পুরো দেশজুড়ে এখন যুদ্ধের দামামা বাজছে। বিশেষ করে তেহরানের ইউনিভার্সিটি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় ইরানের জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে ইরান সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো দেশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। 

ইরানের সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের মুখপাত্র মাজিদ আখভান মেহের নিউজ এজেন্সিকে জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে এবং সামরিক প্রস্তুতির অংশ হিসেবেই বেসামরিক বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।

সূত্র: রয়টার্স

/জেএইচ/