বার্সাকে হারিয়ে আতলেতিকোর জয়

বার্সাকে হারিয়ে আতলেতিকোর জয়
স্পোর্টস ডেস্ক

দুই দশক পর ন্যু ক্যাম্পে জয়ের দেখা পেল আতলেতিকো মাদ্রিদ। বুধবার (৮ এপ্রিল) রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল দিয়েগো সিমিওনের শিষ্যরা। ম্যাচে হুলিয়ান আলভারেজ এবং আলেকজান্ডার সরলথের গোলে জয় নিশ্চিত করে মাদ্রিদের ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই খেলায় বার্সেলোনা আধিপত্য থাকলেও প্রথমার্ধের শেষ দিকে সব সমীকরণ পাল্টে যায়। ওয়ান-অন-ওয়ান পজিশনে গোল করতে যাওয়া গিউলিয়ানো সিমিওনেকে ফাউল করে বসেন বার্সার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। রেফারি ইস্তভান কোভাকস প্রথমে তাকে হলুদ কার্ড দেখান। তবে ভিএআর রিভিউয়ের পর সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে লাল কার্ড দেখান। এতে মাঠ ছাড়েন পাউ কুবারসি। ফলে বদলে পুরো খেলার চিত্র।
বার্সেলোনার ১০ খেলোয়াড়ের বিপক্ষে সুযোগের সদ্ব্যবহার করে আতলেতিকো মাদ্রিদ। কুবার্সির ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকটি দক্ষতায় সঙ্গে কাজে লাগান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তার নৈপুণ্যে গোলকিপারের নাগালের বাইরে দিয়ে জালে পৌঁছে যায় ম্যাচের প্রথম গোলটি। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা।
বিরতিতে শেষে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সেলোনা। ম্যাচের অধিকাংশ সময়ও বল দখলে রাখে স্প্যানিশ ক্লাবটির ফুটবলাররা। তবে ম্যাচের শেষ মুহূর্তে মাতেও রুগেরির নিখুঁত লো-ক্রস থেকে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান আলেকজান্ডার সরলথ। এতেই ২-০ গোলের জয় ছিনিয়ে নেন আতলেতিকো।
বার্সেলোনা সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছে ২০১৫ সালে। তবে এবার বিদায়ঘণ্টা বাজার উপক্রম হয়েছে কোয়ার্টার ফাইনালেই। আতলেতিকোর সঙ্গে হারের ফলে সেমিফাইনালে যাওয়ার পথটা বেশ কঠিন হয়ে পড়লো বার্সেলোনার জন্য। আগামী মঙ্গলবার মাদ্রিদে অ্যাথলেটিকোর মাঠে দ্বিতীয় লেগের ফিরতি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। শেষ চারে যেতে হলে সেখানে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হবে বার্সেলোনাকে।