শিরোনাম

মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান

সিটিজেন ডেস্ক
মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান
মধ্যপ্রাচ্যের কমপক্ষে ১২টি দেশ থেকে মার্কিন নাগরিকদের নিরাপদে চলে যাওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিশোধমূলক হামলার মধ্যে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের কমপক্ষে ১২টি দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বাগদাদ দূতাবাস তাদের নাগরিকদের ওই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য নতুন করে সতর্কতা জারি করেছে। শনিবার (১৫ মার্চ) একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইরাকে থাকা তাদের নাগরিকদের দেশটি ছাড়তে বলা হয়েছে।

দূতাবাসের সতর্ক বার্তায় নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, ‘এখনই ইরাক ছেড়ে যাওয়া উচিত।’

দূতাবাস আরও লিখেছে, ‘যারা ইরাকে থাকতেই চাইছেন, তাদের অত্যন্ত সতর্ক হতে হবে, কারণ ইরানের সাথে যুক্ত থাকা সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠীর কারণে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।’

এছাড়াও যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, ওমান থেকে জরুরি নয়, এমন সব সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদেরও দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

/জেএইচ/