পূজামণ্ডপে পদদলিত হয়ে বহু হতাহতের শঙ্কা

সিজেডএন ডেস্ক

ভারতের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে প্রবল ভিড়ের মধ্যে পদদলিত হয়ে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৭ অক্টোবর) সপ্তমীর সন্ধ্যায় শহরের চোরবাগান এলাকার একটি পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে সন্ধ্যায় দর্শনার্থীদের ব্যাপক সমাগম হয়। এর মধ্যে বৃষ্টি শুরু হলে মণ্ডপ ভেঙে পড়ার আশঙ্কায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়িতে অনেকে পদদলিত হন।
দর্শনার্থীদের ভাষ্য, অতিরিক্ত ভিড় ও গরমের কারণে মণ্ডপ এলাকায় আগে থেকেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তার ওপর মণ্ডপে প্রবেশের রাস্তাটি সরু হওয়ায় একসঙ্গে অনেক মানুষ জড়ো হলে চলাচলে বিঘ্ন ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দুর্ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পূজামণ্ডপের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। আহত ব্যক্তিদের একাধিক অ্যাম্বুলেন্সে করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি সামাল দিতে পূজার আয়োজকেরাও কাজ করছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতের চূড়ান্ত সংখ্যা ও ঘটনার বিস্তারিত কারণ নিশ্চিত হওয়া যায়নি।