হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
সিজেডএন ডেস্ক

পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি' দিয়ে সব ধরনের জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সম্প্রতি এ সমুদ্রপথে তেলবাহী ট্যাংকারে একের পর এক হামলার ঘটনা ঘটার পর ইরান এ কঠোর পদক্ষেপ নিল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা গেছে, প্রণালিটি আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে এবং কোনো দেশের জাহাজ এটি ব্যবহার করতে পারবে না।
আইআরজিসি নেভি শনিবার (১৭ অক্টোবর) এক কড়া হুশিয়ারিতে জানিয়েছে, যারা ইরানের এ নির্দেশ অমান্য করে প্রণালিটি পার হওয়ার চেষ্টা করবে, তাদের চরম মাশুল গুনতে হবে। মার্কিন বাহিনীর ওপর ভরসা করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে, জাহাজগুলোকে আগুনে পুড়েই তা উপলব্ধি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।
মূলত হরমুজ প্রণালিতে একটি মাইনের আঘাতে একটি বিশাল তেলের ট্যাংকারে আগুন ধরে যাওয়ার মাধ্যমে এ উত্তেজনার সূত্রপাত হয়। এরপরের দিন থেকে সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকাতেও আরও অন্তত দুটি তেলের ট্যাংকারে হামলার খবর পাওয়া যায়। একের পর এক এ বিস্ফোরণ ও সামরিক উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতি তৈরি হলে ইরান শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথটি সম্পূর্ণ বন্ধ করে দিল।
সূত্র: আল জাজিরা