শিরোনাম

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকেও হত্যা করা হবে: ইসরায়েল

সিটিজেন ডেস্ক
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকেও হত্যা করা হবে: ইসরায়েল
ইসরায়েলের বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের পরবর্তী যেকোনো সর্বোচ্চ নেতাকে হত্যা করা হবে বলে সতর্ক করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী-আইডিএফ।

আইডিএফ জানিয়েছে, তারা ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতার প্রতিটি উত্তরসূরিকে হত্যা করতে থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফার্সি ভাষায় লেখা একটি পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নিয়োগের জন্য যে কোনও ব্যক্তিকে অনুসরণ করবে। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থার কথাও উল্লেখ করেছে তারা।

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনকারী ধর্মীয় সংস্থা সংখ্যাগরিষ্ঠ ঐকমত্যে পৌঁছেছে বলে ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজের প্রতিবেদনের পর এই মন্তব্য করলো ইসরায়েলি সেনাবাহিনী।

/এমআর/