শিরোনাম

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত

সিটিজেন ডেস্ক
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত
সৌদিতে মিসাইল হামলার ফাইল ছবি।

সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন ১২ জন। নিহতদের একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়। সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ভবনে এ হামলা চালানো হয়েছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এসব তথ্য জানায়।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল–খার্জে দুজন নিহত হওয়ার কথা জানা গেলো।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবেও বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইরান।

/টিই/