সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ

সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
বিশেষ প্রতিনিধি

চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) থেকে এ বন্ধ কার্যকর হবে।
রবিবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনাপত্রে এই তথ্য জানানো হয়েছে।
ওই নির্দেশনাপত্রে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের এই ছুটি চলবে শিক্ষাপঞ্জিতে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে এই নির্দেশনাপত্র দেওয়া হয়। তাকে এ বিষয়টি সব বিশ্ববিদ্যালয়কে জানাতে বলা হয়েছে।
নির্দেশনাপত্রে আরও বলা হয়, ‘বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এ জন্য সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা–কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।’
এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া গাড়ির ব্যবহার সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।