ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ৭ নেতা আটক

সিটিজেন ডেস্ক

বাসে অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দিবাগত রাত দুইটার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন– জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান, সদস্যসচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর হোসেন রিজু, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসে অগ্নিসংযোগের অভিযোগের ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-CznNewsLab-2c9955-256x144.webp)