ফ্লোটিলার কর্মীদের উপহাস, ফ্রান্সে নিষিদ্ধ ইসরায়েলি মন্ত্রী

সিটিজেন ডেস্ক

ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোকেও তার বিরুদ্ধে অনুরূপ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো।
সম্প্রতি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহরের অধিকারকর্মীদের নিয়ে প্রকাশিত একটি ভিডিও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ভিডিওটিতে দেখা যায়, আশদোদ বন্দরে আটক অধিকারকর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। সেখানে উপস্থিত বেন-গভিরকে তাদের উদ্দেশে উপহাস করতেও দেখা যায়। ভিডিওটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি।
এই ঘটনার পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো ঘোষণা দেন, আজ থেকে ইতামার বেন-গভিরের ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হলো। তিনি বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ফরাসি ও ইউরোপীয় যাত্রীদের প্রতি বেন-গভিরের ‘নিন্দনীয় আচরণের’ কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সপ্তাহে সাইপ্রাস উপকূলসংলগ্ন আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলো আটক করে। সে সময় প্রায় ৪৩০ আরোহীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার কয়েক শ আরোহীকে মুক্তি দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
অধিকারকর্মীদের মেঝেতে টেনেহিঁচড়ে নেওয়া এবং তাদের সঙ্গে দুর্ব্যবহারের ছবি ও ভিডিও প্রকাশের পর ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা ও স্পেনসহ কয়েকটি দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে। এসব দেশ ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে মানবিক মর্যাদা লঙ্ঘনের তীব্র নিন্দা জানায়।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফরাসি নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের ভয়ভীতি, হুমকি বা সহিংস আচরণ আমরা মেনে নেব না, বিশেষ করে যখন তা কোনো সরকারি কর্মকর্তার পক্ষ থেকে আসে। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলের ভেতরেও অনেক রাজনৈতিক ও সরকারি ব্যক্তিত্ব বেন-গভিরের আচরণের সমালোচনা করেছেন।
বারো বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেন-গভিরের দীর্ঘদিনের ‘উসকানিমূলক, বিদ্বেষমূলক ও সহিংস’ বক্তব্য ও কর্মকাণ্ডের ধারাবাহিকতার অংশ হিসেবেই এ ঘটনা ঘটেছে। তাই ইতালির পররাষ্ট্রমন্ত্রীর মতো তিনিও ইউরোপীয় ইউনিয়নের প্রতি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
গাজার ওপর ইসরায়েলের অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ১৪ মে তুরস্কের দক্ষিণাঞ্চল থেকে তৃতীয়বারের মতো যাত্রা শুরু করে। এর আগেও তাদের দুটি প্রচেষ্টা ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় বাধাগ্রস্ত করে এবং অংশগ্রহণকারীদের আটক করে।