স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল মাদ্রিদ

সিটিজেন ডেস্ক

একাধিক দুর্নীতির অভিযোগ তুলে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে শনিবার (২৩ মে) রাজধানী মাদ্রিদের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। তীব্র এ সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সমাবেশটি শান্তিপূর্ণভাবে শুরু হলেও, বিক্ষোভকারীদের একটি ক্ষুদ্র অংশ প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্রাসাদের চারপাশের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে। স্পেনের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার প্রধান সড়কে একদল মুখোশধারী ব্যক্তিকে পুলিশ আটকে দিচ্ছে। পুলিশ জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মর্যাদার জন্য পদযাত্রা শীর্ষক এ কর্মসূচিতে বিক্ষোভকারীদের হাতে স্পেনের সোনালী ও লাল রঙের অসংখ্য জাতীয় পতাকা দেখা যায়। পাশাপাশি তাদের বহন করা ব্যানারগুলোতে সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগসহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগান লেখা ছিল। এ জনসমুদ্রে সাধারণ জনগণের পাশাপাশি বিরোধী পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থী ভক্স পার্টির শীর্ষ নেতারাও সংহতি জানিয়ে অংশ নেন।
এদিকে, বর্তমান বামপন্থী সরকারের জন্য রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্পেনের একটি আদালত প্রাক্তন স্প্যানিশ সোশ্যালিস্ট প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে প্রভাব খাটানো এবং অর্থ পাচারের একটি চক্র পরিচালনার অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে। যদিও বর্তমান প্রধানমন্ত্রী সানচেজের অন্যতম প্রধান মিত্র জাপাতেরো তার বিরুদ্ধে ওঠা সব ধরনের অন্যায়ের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।
এর আগে, ২০২৪ সালের এপ্রিলে স্পেনের একজন বিচারক প্রধানমন্ত্রী সানচেজের স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধেও একটি তদন্ত শুরু করেছিলেন। সেসময় স্ত্রীর পক্ষে অবস্থান নিয়ে সানচেজ সাময়িকভাবে পদত্যাগের কথা বিবেচনা করলেও পরে তা থেকে সরে আসেন। তিনি প্রকাশ্যে অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে বলেন, এ মামলাগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং কট্টর ডানপন্থী বিরোধীদের ইন্ধনে পরিচালিত হচ্ছে। তিনি যেকোনো ধরনের অন্যায়ের কথা অস্বীকার করেন এবং গত মাসে স্পেনের একজন প্রসিকিউটর উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর দায়ের করা ওই মামলাটি বন্ধ করে দেওয়ার জন্য তদন্তকারী বিচারকের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ সরকারবিরোধী বিক্ষোভে ঠিক কত মানুষ উপস্থিত ছিলেন তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। আয়োজকদের দাবি অনুযায়ী, এ বিশাল সমাবেশে প্রায় ৮০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তবে মাদ্রিদে নিযুক্ত স্প্যানিশ সরকারের প্রতিনিধির দেওয়া তথ্যমতে, বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল আনুমানিক ৪০ হাজার।
সূত্র: রয়টার্স

হরমুজ প্রণালি খুলতে ও যুদ্ধ অবসানে রাজি ইরান
পাকিস্তানে সেনাবাহী ট্রেনে হামলা, নিহত ২৩