শিরোনাম

কিয়েভে রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলা

সিটিজেন ডেস্ক
কিয়েভে রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলা
কিয়েভে রাশিয়ার হামলায় পুড়ছে ভবন।

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।

শনিবার (২৩ মে) স্থানীয় সময় রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভে মধ্য পাল্লার ওরেশনিক ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ছে রাশিয়া। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, কিয়েভের বিভিন্ন জায়গায় রুশ মিসাইল আঘাত হেনেছে। সেসব জায়গা থেকে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর আসছে।

এর আগে, শুক্রবার (২১ মে) একটি রুশ অঞ্চলের কলেজে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। এরপরই প্রতিশোধমূলক পাল্টা হামলার নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ বার্তাসংস্থা তাস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, কলেজের ওই হামলায় এখন পর্যন্ত ১৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ওই কলেজের ভবনের নিচে আরও তিনজন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হয়।

তবে কলেজে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

তারা জানায়, আমরা সবসময় সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছি। গত শুক্রবার লুহানস্কের স্টারোব্লিসকে ‘রুবিকন’ ইউনিটের সদরদপ্তরকে টার্গেট করা হয় বলে।

/এসবি/