রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৩

সিটিজেন ডেস্ক

ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে স্মরণকালের অন্যতম ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২ জুন) চালানো এ হামলায় অন্তত ২৩ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। এর ফলে দীর্ঘ ৪ বছর ধরে চলা যুদ্ধ পরিস্থিতি নতুন করে চরম আকার ধারণ করেছে।
ইউক্রেনের আকাশসীমায় ৭৩টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং ৬৫৬টি ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বাত্মক চেষ্টা চালালেও এর মাঝ দিয়ে ৫৪টি ড্রোন ও ৩৩টি ক্ষেপণাস্ত্র বিভিন্ন স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়। এর ফলে নিমিষেই বহু আবাসিক ভবন ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। সবচেয়ে ভয়াবহ বিপর্যয় ঘটেছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে। শহরটিতে একটি চারতলা আবাসিক ভবন ধসে দুই শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪২ জন। পাশাপাশি রাজধানী কিয়েভেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো নিশ্চিত করেছেন, রাজধানীতে হামলায় সাতজন নিহত হওয়ার পাশাপাশি প্রায় ৫০ জন মানুষ আহত হয়েছেন।
রাতের আঁধারে বিমান হামলার সাইরেন বাজার পরপরই একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা শহর। এ সময় জীবন বাঁচাতে ভীতসন্ত্রস্ত স্থানীয় বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যাগ ও কম্বল নিয়ে পাতাল রেল বা মেট্রো স্টেশনগুলোতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দিগ্বিদিক ছুটে যান। কিয়েভ কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল যে রাশিয়া ধারাবাহিক প্রাণঘাতী হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: রয়টার্স

কিয়েভে রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলা