নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের জোট

সিটিজেন ডেস্ক

আগামী নির্বাচনের আগে ইসরায়েলের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে এবার একজোট হয়েছেন দেশটির বিরোধীদলের নেতারা।
রাজনৈতিক মতপার্থক্যকে সরিয়ে রেখে নেতানিয়াহুর বিরুদ্ধে হাত মিলিয়েছেন ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী ডানপন্থী নেতা নাফতালি বেনেট এবং মধ্যপন্থী নেতা ইয়ার লাপিদ। আসন্ন নির্বাচনের আগে তারা নিজেদের রাজনৈতিক দল দুটিকে একীভূত করে টুগেদার নামে সম্পূর্ণ নতুন একটি দল গঠনের ঘোষণা দিয়েছেন। এ নতুন জোটের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ইয়ার লাপিদ বলেন, নিজেদের সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই তারা একত্রিত হয়েছেন এবং ইসরায়েল রাষ্ট্রকে এখন অবশ্যই তার চলার পথ পরিবর্তন করতে হবে।
ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেঞ্জামিন নেতানিয়াহু ২০২২ সালের নভেম্বরের নির্বাচনে জয়লাভ করে পুনরায় ক্ষমতায় বসেন এবং দেশটির ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার গঠন করেন। ক্ষমতায় ফেরার পর থেকে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ সামরিক অভিযান পরিচালনা করে আসছেন তিনি। এ অভিযানে এখন পর্যন্ত সাড়ে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
গাজার পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এবং ইরানের সঙ্গে দুই দফায় যুদ্ধে জড়িয়ে তিনি ইসরায়েলকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ বিভিন্ন জনমত জরিপের তথ্যমতে, নেতানিয়াহুর তথাকথিত নিরাপত্তা রক্ষাকারীর যে ভাবমূর্তি ছিল, তা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, আগামী অক্টোবরের শেষে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে বর্তমান এ প্রধানমন্ত্রী বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে পারেন।
সূত্র: আল জাজিরা

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১৪