বাজেটে ফ্যামিলি কার্ডের অর্থ বরাদ্দ রাখা হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাজেটে ফ্যামিলি কার্ডের অর্থ বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যত অর্থের প্রয়োজন হবে, বাজেটে সেই অর্থ বরাদ্দ রাখা হবে।
সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কিছু ছোটখাটো ভুল হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।
প্রকল্পটি নির্বিঘ্নভাবে বাস্তবায়নে সরকার সচেষ্ট রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এটি বিএনপির ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে বিবেচিত। এই প্রকল্পের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। কারণ এর মাধ্যমে গ্রামে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে সরকার আশা করছে।
এর আগে, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেব গত ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের লক্ষ্য মোট চার কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। যাতে অভাবী মানুষের সংসারে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনা যায়।