ধর্মীয় স্থাপনা ইস্যুতে মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান

সিটিজেন ডেস্ক

ভারতের মুসলিম ধর্মীয় স্থাপনা নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। একই সঙ্গে জারদারির বক্তব্যকে ভিত্তিহীন, অযৌক্তিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের বিভিন্ন মুসলিম ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট।
তিনি দাবি করেন, উত্তর প্রদেশের বারাণসীতে অবস্থিত ঐতিহাসিক মসজিদ-ই গাঞ্জে শাহীদাসহ কয়েকটি মুসলিম ধর্মীয় স্থাপনা হুমকির মুখে রয়েছে। এসব স্থাপনার বিরুদ্ধে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি ভারতকে তা বন্ধ করার আহ্বান জানান।
আসিফ আলী জারদারি বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাত কোনো দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে না। তিনি সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে তা সামাজিক বিভাজন ও দীর্ঘমেয়াদি অস্থিরতার কারণ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার কোনো নৈতিক বা রাজনৈতিক অবস্থান পাকিস্তানের নেই। আসিফ আলী জারদারির অভিযোগের বাস্তব ভিত্তি নেই এবং তা কেবল রাজনৈতিক উদ্দেশ্যে উত্থাপন করা হয়েছে।
তিনি বলেন, মানবাধিকার ও সংখ্যালঘু সুরক্ষার বিষয়ে পাকিস্তানের নিজস্ব অবস্থান প্রশ্নবিদ্ধ। দেশটিতে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিন ধরে বৈষম্য ও সহিংসতার শিকার হয়ে আসছে। আন্তর্জাতিক মহলেও পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।
রণধীর জয়সওয়াল বলেন, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও পর্যবেক্ষক গোষ্ঠী অতীতে পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ম অবমাননা-সংক্রান্ত হামলা এবং বৈষম্যমূলক আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে হিন্দু ও আহমদিয়া সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা ও অধিকার নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, পাকিস্তানের সাম্প্রতিক মন্তব্য মূলত রাজনৈতিক প্রচারণার অংশ এবং এটি দেশটির দীর্ঘদিনের বিদ্বেষমূলক অবস্থানের প্রতিফলন। নয়াদিল্লি স্পষ্ট করেছে, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরের কোনো রাষ্ট্রের মন্তব্য গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতেও এ ধরনের বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হবে।

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: জয়সওয়াল