শিরোনাম

যেসব কারণে পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যেসব কারণে পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
প্রতীকী ছবি

ব্যাপক অভিবাসন দমন অভিযান অব্যাহত রেখেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। এরই অংশ হিসেবে এবার বিদেশি নাগরিকদের ১ লাখ ৭৫ হাজারেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বিবৃতিতে বলা হয়েছে, ভিসার শর্ত লঙ্ঘন, প্রতারণা, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘর্ষের কারণেই বেশিরভাগ ভিসা বাতিল করা হয়েছে।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধের কারণেও অনেকের ভিসা বাতিল করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর সুনির্দিষ্ট কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেছে। এর মধ্যে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ, আরেকজনের বিরুদ্ধে অপহরণ ও মানব পাচারের অভিযোগ রয়েছে। শিশু যৌন নির্যাতনের উপকরণ রাখার অভিযোগে এক ডজনেরও বেশি মামলার সম্মুখীন এক ব্যক্তির ভিসা বাতিলের ঘটনা।

এছাড়া উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ১০০টিরও বেশি ‘বার্থ টুরিস্ট’ (জন্ম পর্যটক) ভিসা বাতিল করেছে। এসব মা-বাবার বিরুদ্ধে অভিযোগ, তাদের সন্তানরা যেন মার্কিন নাগরিকত্ব লাভ করে, মূলত সেই উদ্দেশ্যে সন্তান জন্ম দেওয়ার জন্যই তারা যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

এছাড়া উত্তর আফ্রিকায় অবস্থিত একটি মার্কিন দূতাবাস ‘বার্থ ট্যুরিস্ট’ নামে পরিচিত ১০০ জনেরও বেশি দম্পতির ভিসা বাতিল করেছে। অভিযোগ রয়েছে, তারা মূলত সন্তান জন্ম দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন, যাতে তাদের সন্তানরা মার্কিন নাগরিকত্ব পায়।

মার্কিন নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত এমন বিদেশি নাগরিকদের শনাক্তকরণ ও তাদের তদন্ত অব্যাহত রাখবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

‘যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া একটি সুবিধা (প্রিভিলেজ)। এটি কোনো অধিকার নয়। যারা এই সুবিধার অপব্যবহার করবে, তাদের ভিসা বাতিল করতে তারা নিজেদের সব ধরনের আইনি ক্ষমতার প্রয়োগ অব্যাহত রাখবে।’

এর আগে, গত জানুয়ারিতে ১ লাখেরও বেশি ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র। এছাড়া ভিসা দেওয়ার ক্ষেত্রে প্রশাসন আরও কঠোর নীতি গ্রহণ করেছে। সামাজিক মাধ্যমে কড়া নজরদারি ও ব্যাপকভাবে যাচাই-বাছাইয়ের বিষয়গুলো যুক্ত করা হয়েছে।

তবে ট্রাম্প প্রশাসনের এই সামাজিক মাধ্যম নজরদারির তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। তাদের মতে, এটি বাক্স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

সূত্র: আল জাজিরা, এনডিটিভি

/জেএইচ/