অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: জয়সওয়াল

সিটিজেন ডেস্ক

ভারতে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। দেশটির মতে, অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি সুষ্ঠু ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। শুক্রবার (৫ জুন) দিল্লিতে এক সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে দ্বিপক্ষীয় সদিচ্ছার কথা জানান।
তিনি বলেন, অবৈধ অভিবাসী প্রত্যাবাসনের জন্য দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা কার্যকর রয়েছে। এ ব্যবস্থার আওতায় ভারতে আটক ব্যক্তিদের তালিকা বাংলাদেশের কাছে পাঠানো হয়, যেন তাদের প্রকৃত নাগরিকত্ব নিশ্চিত করা যায়। পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশে ইতিমধ্যেই এমন বেশ কিছু আবেদন পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে।
সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে লোক ঠেলে দেওয়ার (পুশইন) অভিযোগ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ভারতে অবস্থানরত যেকোনো বিদেশি নাগরিকের ক্ষেত্রে দেশটির নিজস্ব আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ীই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, এই বিষয়ে মঙ্গলবার (২ জুন) বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক হন এবং অন্য দেশে অবস্থান করেন, তবে আন্তর্জাতিক ও আইনি নিয়ম মেনে অবশ্যই তাকে ফিরিয়ে আনা হবে। তবে ভারতের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক আবেদন বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে ঝুলে নেই বলেও দাবি করেন তিনি।
সূত্র: দ্য স্টেটসম্যান

সীমান্তে ৮৮ জনকে ঠেলে পাঠানো ঠেকাল বিজিবি, শূ্ন্য রেখায় অবস্থান