শিরোনাম

বেইজিংয়ে ট্রাম্প-শি বৈঠক শুরু

সিটিজেন ডেস্ক
বেইজিংয়ে ট্রাম্প-শি বৈঠক শুরু
বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই চীন সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ দূত।

স্বাগত অনুষ্ঠান শেষে দুই নেতা বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলসে প্রবেশ করেন। সেখানেই শুরু হয়েছে বহুল আলোচিত বৈঠক।

এর আগে স্বাগত অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ‘দ্য স্টার-স্প্যাংলড ব্যানার’ বাজানো হয়। এরপর ট্রাম্পকে সম্মান জানিয়ে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়।

তোপধ্বনির সময় ট্রাম্পের পাশে মঞ্চে দাঁড়িয়ে ছিলেন শি জিনপিং। পরে বাজানো হয় চীনের জাতীয় সংগীত।

অনুষ্ঠানে চীনের কয়েক ডজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দুই দেশের পতাকা ও ফুল নাড়িয়ে অতিথিদের স্বাগত জানায়।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও বড় অর্থনীতির দুই দেশের নেতাদের এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ বাণিজ্য থেকে শুরু করে ইরান যুদ্ধ, হরমুজ প্রণালি, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা এসব বিষয়ে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

বেইজিং যাওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা করবেন। সেখানে ইরান ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদিও তিনি বলেছেন সফরের মূল কেন্দ্রবিন্দু থাকবে বাণিজ্য।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/