প্রাক্তনের চিন্তায় ঘুম আসে না, জেনে নিন প্রতিকার

সিজেডএন ডেস্ক

একসময় কারও প্রতি গভীর ভালোবাসা অনুভব করতেন, কিন্তু আজ সে অতীত হয়ে গেছে। জীবনে চলার পথে অনেক কিছুই বদলে যায়। কিছু ভুল আর কঠিন বাস্তবতায় প্রিয় মানুষটাও একসময় প্রাক্তন হয়ে যেতে পারে। দীর্ঘদিন হয়ে গেলেও তার প্রাক্তনের স্মৃতি মনে আসা একটি সাধারণ ব্যাপার। এর পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক এবং আবেগিক কিছু কারণ। পুরোনো অভ্যাস, অসম্পূর্ণতাবোধ বা বর্তমানের কোনো শূন্যতা প্রাক্তনের স্মৃতিকে বারবার জাগিয়ে তোলে।
প্রাক্তনের কথা ভেবে মন খারাপ করাও অস্বাভাবিক নয়। গভীর রাতে চোখের সামনে হঠাৎ ভেসে ওঠে প্রাক্তনের মুখ। পুরোনো কথোপকথন কিংবা একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত মনে পড়ে। তখন আর ঘুম আসে না। অনেকের এমন অভিজ্ঞতা রয়েছে।
অনেকেই এটা থেকে বেরিয়ে আসতে চান। চলুন জেনে নিই প্রতিকার-
নিজেকে সময় দিন
প্রাক্তনের স্মৃতি যদি খুব বেশি মনে পড়ে তবে নিজেকে বদলে ফেলুন। তার কথা ভেবে মন খারাপ না করে নিজেকে সময় দিতে শিখুন। এতে করে ভুলে যাওয়া সহজ হবে।
অতীত ঝেড়ে ফেলুন
আজ যা বর্তমান, কাল তা অতীত, এমন চিন্ত মাথায় নিয়ে কাজ শুরু করুন। পুরনো স্মৃতি মনে করে চোখের পানি ফেলা একদমই বোকামি। নিজে স্বাভাবিকভাবে ভুলে যাওয়ার চেষ্টা করুন।
আনন্দ নিয়ে বাঁচুন
সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে। সেটা নিজের, কিংবা তার হতে পারে। এজন্য নিজেকে অযথা অপরাধী মনে করবেন না। নিজেকে বদলে আনন্দ নিয়ে বাঁচুন।
পছন্দের কাজ করুন
যে কাজগুলো করতে ভালো লাগে, সেগুলো করুন। এক্ষেত্রে গান শোনা, বই পড়া, ছবি আঁকা, খেলাধুলা করা, সিনেমা দেখা বা বেড়াতে যাওয়া যেতে পারে। এতে প্রাক্তনকে ভুলে যাওয়া অনেকটা সহজ হয়ে যাবে।
মনোবিদের পরামর্শ নিন
এসব করেও যদি সমস্যার সমাধান না হয়, তবে মনোবিজ্ঞানীদের পরামর্শ নিন। সাইকোলজিস্টের থেরাপির মাধ্যমে দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
যদিও অতীতের স্মৃতি মুছে ফেলা সম্ভব নয়, তবে এটাকে জীবনের একটি অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে সামনে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

হঠাৎ প্রাক্তনের সঙ্গে দেখা হলে কী করবেন