ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে নিহত ১২, নিখোঁজ ৮

সিজেডএন ডেস্ক

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আর দুই শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কুজিরা’ ও ‘ডলফিন’-এর যৌথ তাণ্ডবে ফিলিপাইনে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে সোমবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন ৮ জন।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের সহকারী সচিব লরেন্স মিনা জানান, এই প্রাকৃতিক বিপর্যয়ে আরও ১১ জন আহত হয়েছেন। মূলত পাহাড়ি এলাকায় হঠাৎ ধস, পাথর ভেঙে পড়া, উপড়ে যাওয়া গাছের নিচে চাপা পড়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং পানিতে ডুবে যাওয়ার কারণেই এসব প্রাণহানি ঘটেছে।
দুর্যোগের প্রভাব কতটা ব্যাপক তা বোঝা যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দেখে। দেশের নয়টি অঞ্চল ও ৩৩টি প্রদেশ জুড়ে প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষ বিপাকে পড়েছেন। পরিস্থিতির অবনতি হওয়ার আগেই রিজিয়ন I, III, ক্যালাবারজোন ও মিমারোপা এলাকা থেকে প্রায় ৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। তা সত্ত্বেও, ৩২ হাজার ৮০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে তারা এখন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে কিংবা স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি

জাপানের পর চীনে ঘূর্ণিঝড় ‘ডলফিনের’ তাণ্ডব