মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প

সিজেডএন ডেস্ক

চলতি বছরের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা যদি ক্ষমতা হারায়, তবে আবারও অভিশংসনের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দক্ষিণ ক্যারোলিনার মার্টল বিচে আয়োজিত এক নির্বাচনি জনসভায় সমর্থকদের সামনে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। ট্রাম্পের মতে, ডেমোক্র্যাটরা কংগ্রেস দখলে নিলে তার মেয়াদের শেষ দুই বছর পুরো দেশের জন্যই বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আমি অভিশংসিত হতে যাচ্ছি। তারা আমাকে অভিশংসিত করবে। কেন করবে, সে বিষয়ে তাদের কোনো ধারণাই নেই।’
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারে এর আগে দুবার অভিশংসন প্রস্তাব পাস হলেও সিনেটে প্রয়োজনীয় সমর্থনের অভাবে তিনি পার পেয়ে যান। এবারও কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা একই উদ্যোগ নিলেও দলটির ভেতরেই এ নিয়ে সংশয় রয়েছে। অহেতুক রাজনৈতিক লড়াইয়ে না জড়িয়ে দ্রব্যমূল্য কমানোর মতো বাস্তবসম্মত ইস্যুতে নজর দেওয়া উচিত বলে মনে করছেন অনেক ডেমোক্র্যাট নেতা।
তবে ট্রাম্প তার সমর্থকদের ঘরে বসে না থেকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। অর্থনীতি ও সীমান্ত সুরক্ষার বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমরা হেরে গেলে আপনারা সীমান্ত হারাবেন, কর কমানোর সুবিধা হারাবেন, আমরা যা করেছি সব হারাবেন।’ তিনি আরও বলেন, ‘আপনাদের কর বেড়ে যাবে। আপনাদের বেতন কমে যাবে। চাকরি হারাবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে।’
ট্রাম্পের এ সফরের পেছনে দলীয় আরেকটি উদ্দেশ্য ছিল ডারলাইন গ্রাহামের জন্য সমর্থন আদায়। লিন্ডসে গ্রাহামের প্রয়াণের পর অস্থায়ীভাবে সিনেটর হওয়া ডারলাইনকে টিকিয়ে রাখতে মঙ্গলবার (২৫ আগস্ট) দ্বিতীয় দফার ভোটে লড়তে হচ্ছে। সাম্প্রতিক কিছু প্রাথমিক নির্বাচনে ট্রাম্প সমর্থিত প্রার্থীরা হেরে যাওয়ায়, নিজের রাজনৈতিক প্রভাব ধরে রাখতে ডারলাইনের জয় ট্রাম্পের জন্য বেশ জরুরি।
ট্রাম্প ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘তারা বলে, ট্রাম্প যখন ব্যালটে থাকে, তখন ভালো করে। কিন্তু যখন ব্যালটে থাকে না, তখন তার লোকজন ভোট দিতে আসে না। তাই আমি চাই আপনারা দয়া করে এমনটা ভাবুন যে আমি ব্যালটে আছি। শুধু আসুন এবং ভোট দিন।’
সূত্র: দ্য টেলিগ্রাফ

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্প প্রশাসনের