গ্যাস সংকট: ফু-ওয়াং ফুডের কারখানা বন্ধ

গ্যাস সংকট: ফু-ওয়াং ফুডের কারখানা বন্ধ
নিজস্ব প্রতিবেদক

গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকা এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ৬ মাসের জন্য ফু-ওয়াং ফুড লিমিটেডের কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
রবিবার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কারখানা লে-অফের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকা এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২২ আগস্ট) থেকে ৬ মাসের জন্য কোম্পানিটির কারখানা লে-অফ থাকবে।
জানা গেছে, ফু-ওয়াং ফুড লিমিটেডে ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত লোকসান হয়েছে। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের ৯ মাসেও (জুলাই ২০২৪- মার্চ ২০২৫) লোকসান হয়েছে। এরপরে কোম্পানিটির আর্থিক হিসাব প্রকাশ করা হয়নি। এছাড়া, কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরে ২৫ কোটি ৮ লাখ টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৬ কোটি ৩৪ লাখ টাকা ও ২০২৩-২৪ অর্থবছরে ৩ কোটি ৫৫ লাখ টাকা লোকসান হয়েছে।
সবশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৯২ দশমিক ১৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর রয়েছে ১১ টাকা ১০ পয়সায়।

গ্যাস-সংকটে উৎপাদন বন্ধ, দুশ্চিন্তায় শিল্প-মালিকরা