ইরান ‘পূর্ণাঙ্গ যুদ্ধের’ মধ্যে আছে: পেজেশকিয়ান

সিজেডএন ডেস্ক

ইরান বর্তমানে এক চতুর্মুখী সংকট ও লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রচারিত এক টেলিভিশন ভাষণে তিনি জানান, আমরা একটি পুরোদস্তুর অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে লিপ্ত আছি। একই সঙ্গে দেশে চলমান আর্থিক সংকট ও বৈষম্যের জন্য সরকার লজ্জিত বলেও স্বীকার করেন তিনি।
মার্কিন প্রশাসনের কঠোর অবস্থান ও অর্থনৈতিক অবরোধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পেজেশকিয়ান। তিনি বলেন, মার্কিন নীতির মুখে দেশ নতিস্বীকার করবে না। প্রেসিডেন্ট জানান, তেহরান এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং এই অসম যুদ্ধের ভেতরেও জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইরানি প্রেসিডেন্ট বলেন, শত্রুরা ধারণা করেছিল ইরানের পতন হলে তা ভেনেজুয়েলায় পরিণত হবে। শুধু যে তা ঘটেনি তাই নয়, বরং এটি এমন এক শক্তিতে পরিণত হয়েছে যা তার প্রতিরোধ, সংহতি ও ঐক্য দিয়ে বিশ্বকে বিস্মিত করেছে। একই সঙ্গে দেশের ভেতরে স্থিতিশীলতা ও পারস্পরিক ঐক্য বজায় রাখতে সরকার বিভাজন, সংঘাত ও অহংবোধ এড়াতে সর্বশক্তি দিয়ে কাজ করছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে: পেজেশকিয়ান