সরকারের প্রতিটি কাজের জবাবদিহিতা থাকবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

সরকারের প্রতিটি কাজের জবাবদিহিতা থাকবে। এই জবাবদিহি সংসদ, দলীয় নেতা-কর্মী কিংবা গণমাধ্যমের মাধ্যমে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (২৩ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার একটি গণভিত্তিক সরকার, জনকল্যাণের সরকার এবং সামাজিক সুরক্ষা নির্মাণের সরকার। এই সরকার সব ধরনের দুর্নীতির ঊর্ধ্বে উঠে যে অবকাঠামো নির্মাণ করছে, অতীতে বিশেষ করে ফ্যাসিস্ট আমলে তার কোনো দৃষ্টান্ত ছিল না। বরং ফ্যাসিস্ট আমলে মেগা প্রকল্পের নামে ভয়াবহ দুর্নীতি হয়েছে।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ যে সম্ভব, একটি জনগণের কাছে দায়িত্বশীল সরকার যে সেটি করতে পারে- বর্তমান সরকার তা দেখিয়ে দিচ্ছে এবং আগামীতে আরও দেখাবে। এটি হবে একটি গণতান্ত্রিক সরকারের উজ্জ্বল দৃষ্টান্ত।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমার মূল দায়িত্ব হলো সংগঠনকে মজবুত করা, নেতাকর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি করা এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনের যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো দূর করার বিষয়ে কাজ করা। এ ক্ষেত্রে দলের চেয়ারম্যানের যে নির্দেশনা রয়েছে, আমরা সাংগঠনিকভাবে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তা বাস্তবায়ন করবো। এটাই আমার মূল লক্ষ্য।
তিনি বলেন, আমরা যাতে একটি ঐক্যবদ্ধ এবং জনগণের কাছে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক অভিযোগ উঠবে না, সেই লক্ষ্যে নেতাকর্মীদের একত্রিত করে আমাদের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করে তুলবো।

বিএনপি আইনের শাসনের রাজনীতিতে বিশ্বাস করে: মঈন খান